বিশেষ প্রতিনিধি, Md Al Rajib।।
বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের চিতলমারী উপজেলায় ঝালোডাংগা গ্রামে আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে পরিমল ভক্ত (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। আসামীকে মঙ্গলবার (৯ জুন) দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, সোমবার দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটে ভুক্তভোগী শিশুটি পরিমল ভক্তের বাড়িতে যায়। এ সময় পরিমল তাকে জোরপূর্বক ঘরের ভেতর নিয়ে দরজা বন্ধ করে দেয় এবং তার ওপর পাশবিক নির্যাতন চালায়। পরবর্তীতে শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে।
শিশু ধর্ষণের অভিযোগে পরিমল ভক্ত নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন চিতলমারী থানার তদন্ত ওসি রোকেয়া খানম।
সোহাগ/ আল রাজীব/ আয়না নিউজ