বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার নয়াহাটি গ্রামে লক্ষ্মী রানী (৫২) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৫ জুন) সকালে সদর উপজেলার সুরাট ইউনিয়নের নয়াহাটি শ্মশান ঘাট এলাকার একটি আম গাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে বাড়ি থেকে বের হওয়ার পর নয়াহাটি শ্মশান ঘাটসংলগ্ন নদীর ধারে একটি আম গাছে গলায় রশি দেওয়া অবস্থায় ওই নারীর ঝুলন্ত মরদেহ দেখতে পান এলাকাবাসী। পরে তারা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা।
ইমন/ হাফিজ/ আয়না নিউজ