বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাম ‘জাতীয়তাবাদী আদালত’ রাখার পরামর্শ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব তারেক রেজা।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে ঝিনাইদহ শহরের ফ্যামিলি জোন মিলনায়তনে আয়োজিত এক প্রেস কনফারেন্সে তিনি এ মন্তব্য করেন।
এ সময় তারেক রেজা অভিযোগ করে বলেন, জেলা পর্যায়ের বিচার ব্যবস্থায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রভাব রয়েছে। তার দাবি অনুযায়ী, বিএনপির “ইচ্ছা ছাড়া” কোনো মামলার বিচার হয় না এবং তারা যেভাবে চায় সেভাবেই রায় দেয়া হয়।
তারেক রেজা আরও বলেন, আইন মন্ত্রণালয় থেকে যে ধরনের নির্দেশনা আসে, বিচারকেরা অনেক ক্ষেত্রে সেই নির্দেশনা অনুযায়ী সিদ্ধান্ত দেন। তিনি অভিযোগ করে বলেন, নির্দেশনায় বলা থাকলে জামিন দেয়া হয়, আবার বলা থাকলে আটক রাখা হয়।
উল্লেখ্য, গত ২২ মে ঝিনাইদহ জেলার কালেক্টরেট জামে মসজিদে জুমার নামাজ শেষে বের হওয়ার সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীর ওপর হামলার ঘটনায় একটি মামলা হয়। ওই মামলার পাল্টাপাল্টি অভিযোগ ও স্থানীয় পর্যায়ের কিছু নেতা-কর্মীকে আটক রাখার প্রতিবাদে এবং “অনিয়ম ও মানবাধিকার লঙ্ঘনের” অভিযোগ তুলে আজকের এই প্রেস কনফারেন্সে বক্তব্য দেন তিনি।
বক্তব্যে তিনি আটক নেতাকর্মীদের মুক্তি এবং মামলাগুলো প্রত্যাহারের দাবি জানান।
ইমন/ হাফিজ/ আয়না নিউজ