বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
কুমিল্লা বিমানবন্দর এলাকার ১৩ গ্রামের দীর্ঘদিনের ভূমি সংক্রান্ত সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার (৪ জুন) সকালে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন। অবরোধের ফলে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
আন্দোলনকারীরা জানান, বিমানবন্দর সংলগ্ন ১৩টি গ্রামের জমি নিয়ে জটিলতা দীর্ঘদিন ধরে চলমান থাকলেও এখনো কোনো স্থায়ী সমাধান হয়নি। একাধিকবার দাবি জানানো সত্ত্বেও কার্যকর উদ্যোগ না আসায় তারা বাধ্য হয়ে সড়কে নামতে হয়েছে বলে অভিযোগ করেন।
তাদের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত ও স্থায়ী সমাধান নিশ্চিত করতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা।
এদিকে অবরোধের কারণে ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক–এর ওই অংশে যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।
স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছে।
হাফিজ/ আয়না নিউজ