বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় রাস্তার পাশে বাঁশঝাড়ের নীচ থেকে অজ্ঞাত এক নারীর (৪০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ জুন) সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার কাচিনা ইউনিয়নের তামাট বাজারের পূর্বদিকে রাস্তার পাশে বাঁশঝাড়ের নীচে অজ্ঞাত এক নারীর মরদেহ পড়তে থাকতে দেখে স্থানীয়রা জাতীয় জরুরী সেবা ৯৯৯ ফোন দেয়। পরে খবর পেয়ে ভালুকা মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করে।
মরদেহ উদ্ধারকারী ভালুকা মডেল থানার এসআই নুরুল হক জানান, লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পাঠানো হয়েছে।
হাসান/ হাফিজ/ আয়না নিউজ