বিশেষ প্রতিনিধি, Md Al Rajib।।
ইসরায়েল-ইরান উত্তেজনা এবং সম্ভাব্য যুদ্ধে যুক্তরাষ্ট্রের অবস্থান ছিল সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্তের ফল বলে জানিয়েছেনমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাম্প্রতিক এক পডকাস্ট সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাকে ইরান ইস্যুতে যুদ্ধে জড়াতে প্রভাবিত করেছেন- এমন অভিযোগ তিনি প্রত্যাখ্যান করেন। তার ভাষায়, “তিনি (নেতানিয়াহু) আমাকে ফাঁদে ফেলেছেন? আমি-ই তো এই সিদ্ধান্ত নিয়েছি।”
তিনি ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগের কারণে এই অবস্থান নিয়েছিলেন এবং তার মতে যুক্তরাষ্ট্রের উচিত ছিল ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা বলে দাবি করেন ট্রাম্প।
এই ধরনের দাবি ছড়ানোর পেছনে রাজনৈতিক প্রতিপক্ষদের দায়ী করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ওরা কেবলই ‘ডাম্বোক্র্যাটস’ (ডেমোক্র্যাটদের উপহাস করে বলা)। এরা এমন কিছু মানুষ যারা নিজেরা কী করছে, তা নিজেরাই জানে না।
ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে তার এই উদ্বেগ নতুন নয় উল্লেখ করে ট্রাম্প জানান, এটি তার প্রথম মেয়াদের প্রেসিডেন্ট থাকাকালীন থেকেই চলে আসছে। সেই সময়েই তিনি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনের আমলে হওয়া ২০১৫ সালের ঐতিহাসিক ইরান পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নিয়ে এসেছিলেন।
এই বিষয়টি ইসরায়েলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কারণ ইরান পারমাণবিক অস্ত্র পেলে সম্ভবত ইসরায়েলই প্রথম তাদের হামলার শিকার হতো। আমি আপনাদের একটি কথা বলছি, আমি যদি না থাকতাম, তবে এত দিনে ইসরায়েলের কোনও অস্তিত্বই থাকত না বলে জানান ট্রাম্প।
সূত্র: আল-জাজিরা
আল রাজীব/ আয়না নিউজ