বিশেষ প্রতিনিধি, Surjoy Karmaker।।
প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে টয় স্টোরি ৫ এর টেইলর সুইফট
বিশ্বখ্যাত পপ তারকা টেইলর সুইফট জনপ্রিয় অ্যানিমেশন ফ্র্যাঞ্চাইজি টয় স্টোরি ৫ এর জন্য একটি নতুন মৌলিক গান নিয়ে আসছেন পপ তারকা টেইলর সুইফট। ডিজনির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এই নতুন একক গানটির শিরোনাম আই নিউ ইট, আই নিউ ইউ।
সিনেমাটি আগামী ১৯ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। তবে ভক্তরা সিনেমা মুক্তির দুই সপ্তাহ আগেই ৫ জুন (শুক্রবার) গানটি শুনতে পাবেন।
গত এপ্রিল থেকেই টেইলর সুইফটের অফিশিয়াল ওয়েবসাইটে একটি রহস্যময় কাউন্টডাউন এবং বিলবোর্ডের সংকেত দেখে ভক্তদের মনে গুঞ্জন উঠেছিলো। অবশেষে সব জল্পনা কল্পনার অবসান কাটিয়ে ডিজনি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে, আই নিউ ইট, আই নিউ ইউ’ শিরোনাম নিয়ে গানটি এবার আসছে। শুধু সুরের চমক নয়, এবার টয় স্টোরি ৫ তুলে আনছে আধুনিক সময়ের শিশুদের ক্রমবর্ধমান স্ক্রিনটাইম আসক্তি। জনপ্রিয় অ্যানিমেশন ফ্র্যাঞ্চাইজি টয় স্টোরি’র পঞ্চম কিস্তিকে ঘিরে ভক্তদের কৌতূহলের যেন শেষ নেই।
ডিজনির পক্ষ থেকে জানানো হয়, সিনেমার অন্যতম জনপ্রিয় কাউগার্ল চরিত্র জেসি’র জীবনের যাত্রার ওপর ভিত্তি করেই গানটি তৈরি করা হয়েছে। এই গানের মাধ্যমে টেইলর সুইফট তার ক্যারিয়ারের শুরুর দিককার সেই চেনা কান্ট্রি মিউজিক জনরায় ফিরে যাচ্ছেন।
অন্যদিকে নিজের অনুভূতি প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ তারকা সুইফট লিখেছেন, ৫ বছর বয়স থেকে আমি টয় স্টোরির ভক্ত। ছবিটির একটি আর্লি স্ক্রিনিং দেখার পর বাসায় ফিরেই গানটি লিখে ফেলি। এটি আমার জন্য স্বপ্ন সত্যি হওয়ার মতো। এদিকে গানটি সহ-প্রযোজনা করেছেন সুইফটের দীর্ঘদিনের বিশ্বস্ত সহকর্মী জ্যাক অ্যান্টনফ।
ছবির লেখক ও পরিচালক অ্যান্ড্রু স্ট্যান্টন এক বলেন, টেইলরকে এই প্রজেক্টে পাওয়া আমাদের জন্য অবিশ্বাস্য এক অনুভূতি। প্রথমবার শোনার পর মনে হয়েছে, এই গানটি যেন সবসময় এই ফ্র্যাঞ্চাইজির অংশ ছিলো।
সূর্যয় / আয়না নিউজ