বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার সময়সূচিতে আবারও পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (২ জুন) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত একটি সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, সরকার শিক্ষার্থীদের সেশনজট কমানো এবং আন্তর্জাতিক শিক্ষা ক্যালেন্ডারের সঙ্গে সামঞ্জস্য আনতে পরীক্ষার সময়সূচি পুনর্বিন্যাসের কাজ করছে। তিনি জানান, ২০২৭ সালের এসএসসি পরীক্ষা জানুয়ারিতে নেওয়ার পরিকল্পনা থাকলেও প্রয়োজন অনুযায়ী এ সূচিতে পরিবর্তন আনা হতে পারে।
শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী, বর্তমানে প্রস্তাবিত রুটিন অনুযায়ী ২০২৭ সালের এসএসসি পরীক্ষা ৭ জানুয়ারি শুরু হয়ে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলার কথা রয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো পর্যালোচনাধীন।
শিক্ষামন্ত্রী আরও বলেন, দীর্ঘদিনের সেশনজট কমানো, শিক্ষার্থীদের বয়সভিত্তিক সময়মতো শিক্ষা সম্পন্ন করা এবং কলেজে ভর্তি প্রক্রিয়া সহজ করাই সরকারের মূল লক্ষ্য।
শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, সময়সূচি পরিবর্তনের এই উদ্যোগ বাস্তবায়িত হলে ভবিষ্যতে এসএসসি ও এইচএসসি পরীক্ষা নিয়মিত ক্যালেন্ডারের মধ্যে ফিরিয়ে আনা সম্ভব হবে।
চূড়ান্ত রুটিন শিক্ষা বোর্ডের পক্ষ থেকে শিগগিরই প্রকাশ করা হবে বলে আশা করা হচ্ছে।
হাফিজ/ আয়না নিউজ