বিশেষ প্রতিনিধি, Surjoy Karmaker।।
গোয়ার পন্ডিত জওহরলাল নেহেরু স্টেডিয়ামে ভারতের কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ নারী সাফ চ্যাম্পিয়নশিপ। এর মধ্য দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যকার দীর্ঘদিনের দ্বৈরথে যুক্ত হয়েছে আরও একটি অধ্যায়। এটি ভারতের কাছে ৭ বছর পর আজ দেখতে হয়ছে পরাজয়ের মুখ। অথচ লড়াইটি ছিলো বি গ্রুপের চ্যাম্পিয়ন হওয়ার।
এই আঞ্চলিক চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বে আগের দুইবারের দেখাতে ভারতকে হারিয়েছিলো বাংলাদেশ। তবে রোববারের এই হারের ফলে প্রতিবেশীদের ওপর বাংলাদেশের সাম্প্রতিক আধিপত্যের অবসান ঘটল। যদিও এই হতাশার মধ্যেও প্রাপ্তি হলো, বি গ্রুপের রানার্সআপ হিসেবে বাংলাদেশ ঠিকই সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। এবার ভারত সেমিফাইনালে লড়বে ভুটানের বিপক্ষে।
প্রথমার্ধে বেশ উজ্জীবিত ভারতীয় দলকে সামলাতে হিমশিম খায় বাংলাদেশ। ম্যাচের ৩৬তম মিনিটে ডিফেন্ডার কোহাতি কিসকুর একটি ভুল হেডের সুযোগ কাজে লাগিয়ে স্বাগতিকদের এগিয়ে নিয়ে যান পিয়ারি জাজা। এই অর্ধে দীর্ঘ সময় ধরে মাঠে আধিপত্য বিস্তার করে খেলে ভারত।
তবে বিরতির পর সমতায় ফেরার লক্ষ্যে বেশ আক্রমণাত্মক মনোভাব নিয়ে মাঠে নামে বাংলাদেশ। কিন্তু ভারতীয় রক্ষণভাগ ভাঙতে তারা ব্যর্থ হয়। উল্টো ম্যাচের ৭৩তম মিনিটে তারা আরও এক ধাপ পিছিয়ে পড়ে। বড় ম্যাচে কৌশলগত শ্রেষ্ঠত্ব ধরে রাখতে হলে সুযোগের শতভাগ ব্যবহার করতে হয়, যা বাংলাদেশ করতে পারেনি। ডি-বক্সের ভেতর বদলি খেলোয়াড় মালবিকা প্রসাদকে সুরমা জান্নাত ফাউল করলে পেনাল্টি পায় ভারত। রেফারি পেনাল্টির নির্দেশ দিলে ভারতের বদলি নামা ফরোয়ার্ড লিন্ডা কম স্পট কিক থেকে ব্যবধান ২-০ করেন। ফলে শেষ বাঁশি বাজার কিছু আগে দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে বাংলাদেশের জালে ফের বল জড়ায়। ২০১৯ সাফের পর আবারও ভারতের কাছে হারল বাংলাদেশ।
এই হারের পরও টুর্নামেন্টে বাংলাদেশের যাত্রা সঠিক পথেই রয়েছে। এখন তাদের লক্ষ্য এ গ্রুপের চ্যাম্পিয়ন নেপালের বিপক্ষে সেমিফাইনালের লড়াইয়ের জন্য প্রস্তুতি নেয়া।
সূর্যয় / আয়না নিউজ