বিশেষ প্রতিনিধি, Surjoy Karmaker।।
বিশ্বকাপের বাঁশি বাজার আগেই দীঘির এই পোস্ট নেটদুনিয়ায় ফুটবলের ভক্তদের এক দারুণ আমেজ তৈরি করেছে। ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি সামাজিক মাধ্যমে নিজের একটি বিশেষ ছবি পোস্ট করে ভক্তদের মাঝে বিশ্বকাপ ফুটবল নিয়ে তুমুল সাড়া ফেলেছেন। চলতি বছরের ফিফা বিশ্বকাপ ২০২৬ কে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় তুলেছেন তিনি।
সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিশেষ ছবি পোস্ট করেছেন তিনি। ছবিতে তাকে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল আর্জেন্টিনা ও ব্রাজিলের একটি বিশেষ ফিউশন জার্সিতে দেখা গেছে, যার অর্ধেক অংশ আর্জেন্টিনার আকাশী ও সাদা এবং বাকি অর্ধেক অংশ ব্রাজিলের ঐতিহ্যবাহী হলুদ-সবুজ রঙের। নিজের পেজে ছবিটি শেয়ার করে দীঘি ক্যাপশনে লিখেছেন, ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২৬ ভাইবস। এবার এটি আগের যেকোনো সময়ের চেয়ে বড় পরিসরে হচ্ছে।
পাশাপাশি ভক্তদের উদ্দেশে লিখেন, ২০২৬ বিশ্বকাপ কে জিতবে? আর্জেন্টিনার সমর্থকদের জন্য লাইক এবং ব্রাজিলের সমর্থকদের জন্য লাভ রিয়াক্টের অপশন রেখে ভোট দিতে আহ্বান জানান তিনি।
পোস্টটি প্রকাশের পরপরই ভক্ত ও ফুটবলপ্রেমীরা কমেন্ট বক্সে নিজ নিজ প্রিয় দলের পক্ষে সমর্থন জানাতে শুরু করেন। তবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের জার্সি একসঙ্গে পরায় সমর্থকদের কেউ কেউ দীঘিকে খোঁচাও দিয়েছেন। দিঘীর এই অভিনব পোস্টটি সামাজিক মাধ্যমে বেশ সাড়া পেয়েছে।
সব মিলিয়ে বিশ্বকাপ শুরুর আগেই দীঘির এই অভিনব পোস্ট নেটদুনিয়ায় ফুটবলের এক দারুণ আমেজ তৈরি করেছে।
সূর্যয় / আয়না নিউজ