বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকা উপজেলায় অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ জুন) সকালে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের আমতলী টাওয়ার এলাকার একটি স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে এলাকাবাসী রাস্তার পাশে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
নিহত যুবকের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। তার বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর বলে ধারণা করছে পুলিশ।
ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্ত ও মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করা হয়েছে বলে জানান তিনি।
হাসান/ হাফিজ/ আয়না নিউজ