বিশেষ প্রতিনিধি, Surjoy Karmaker।।
আইপিএল ফাইনালে হারের পরেই বড় বিপর্যয়ের মুখে পড়ল গুজরাট টাইটান্স। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম থেকে হোটেলে ফেরার পথে তাদের টিম বাসে শর্ট সার্কিট থেকে আগুন লাগে। এময় দ্রুত ব্যবস্থা নেওয়ায় বাসে থাকা সব খেলোয়াড় ও স্টাফকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।
সদ্য শেষ হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ফাইনালে হতাশাজনক পরাজয়ের পর গুজরাট টাইটান্স শিবিরে আরও একটি বিপদ ঘটল।তবে নিরাপদে আছেন ক্রিকেটাররা, এতে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। আগুন লাগার পর প্রায় এক ঘণ্টা দলটিকে সড়কের ওপর অপেক্ষা করতে হয়।
সংবাদ সংস্থা পিটিআইয়ের রিপোর্ট অনুযায়ী, শর্ট সার্কিট থেকেই এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। এর কিছুক্ষণ আগেই ফাইনাল ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে পাঁচ উইকেটে হেরে শিরোপা হাতছাড়া করে গুজরাট টাইটান্স। পাশাপাশি টানা ভ্রমণ ও ব্যস্ত সূচির চাপেও দলটি বেশ ক্লান্ত ছিলো, যা পুরো সফরকে আরও কঠিন করে তোলে।
পথিমধ্যে বাসের ভিতরে হঠাৎ ধোঁয়ায় ঢেকে যায়। পরিস্থিতি বুঝে বাস থামিয়ে ক্রিকেটারদের তড়িঘড়ি নামানো হয়। ওই বাসটি সম্পূর্ণ বিকল হয়ে পড়ে। এরপর অন্য একটি বাসের ব্যবস্থা করা হয়। সেই গাড়িতেই দলের সদস্যরা নিরাপদে হোটেলে পৌঁছান। ঘটনার সময় বাসে ছিলেন শুভমান গিল, মহম্মদ সিরাজ, কাগিসো রাবাডা-সহ গোটা দল। তাঁদের কোনও ক্ষতি হয়নি।
পরিকল্পনা অনুযায়ী, শনিবার দুপুরে চণ্ডীগড় থেকে একটি চার্টার্ড ফ্লাইটে আহমেদাবাদে ফেরার কথা ছিল গুজরাট শিবিরের। আবহাওয়া প্রতিকূল থাকার কারণে নির্ধারিত সময়ে বিমান ছাড়তে পারেনি। পাঞ্জাব ও রাজস্থানের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির কারণে বিমান চলাচলে বিঘ্ন ঘটে।
এ নিয়ে গুজরাটের ক্রিকেট ডিরেক্টর বিক্রম সোলাঙ্কি ম্যাচ শেষে বলেন, এই অল্প দিনে এতগুলো ম্যাচ খেলে আমরা ক্লান্ত। তবে এ কথা বলে আরসিবি-র জয়ের কৃতিত্বকে খাটো করতে চাই না। তখনও আমি জানতাম না, ফাইনালে স্বপ্নভঙ্গের পরে আরও একটি বিপদ অপেক্ষা করে আছে আমাদের জন্য।
সূর্যয় / আয়না নিউজ