বিশেষ প্রতিনিধি, Surjoy Karmaker।।
ঢালিউডের জনপ্রিয় জুটি শাকিব খান ও অপু বিশ্বাসের সম্পর্ক নিয়ে ভক্তদের আগ্রহ কৌতুহলের যেন শেষ নেই। দুজন এখন দুই ছাদের বাসিন্দা হলেও তাদের প্রেমে পড়া থেকে গোপন বিয়ে, সন্তানের ঘোষণা এবং সবশেষে বিচ্ছেদ বহুল আলোচিত ঘটনা।
অপু বিশ্বাস বলেন, বিয়ের দিন আমি পার্লারে যাওয়ার কথা বলে গুলশানে শাকিব খানের বাসায় গিয়েছিলাম। সেদিন শাকিবের ফুপাতো ভাইয়ের মেয়ের জন্মদিন থাকায় পরিবারের প্রায় সব সদস্যরা দাওয়াত খেতে গিয়েছিলেন। ফলে বিকেলে পুরো বাসাটি ফাঁকা ছিলো। আর এই সুযোগেই কাজী ডেকে আমাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। তবে বিয়ের গোপনীয়তা রক্ষা করতে গিয়ে নিজেই বিয়ের পোশাক লুকিয়ে রেখেছিলাম। অপু বলেন, আমার যে গহনা ছিলো সেগুলো শাকিবের পোশাক রাখার একটা ব্যাগের ভেতর রাখি এবং বিয়ের লেহেঙ্গাটা শাকিব খানের খাটের নিচে লুকিয়ে রাখেছিলাম।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের সাক্ষাৎকারে এসব কথা বলেন আলোচিত এই চিত্রনায়িকা।
অভিনেত্রী বলেন তার সঙ্গে মেজো বোন থাকায় এবং পার্লারের কথা বলে আসায় মাকে দেওয়া নির্দিষ্ট সময়ের মধ্যে বাড়ি ফেরার তাড়া ছিলো। তাই বিয়ে শেষ হওয়ার পর সন্ধ্যার দিকেই তিনি নিজের বাসায় ফেরেন। আবার বিয়ের পরদিন থেকে যথারীতি তাদের আউটডোর শুটিং শুরু হয়।
নায়িকা আরও জানান, নানা ঝগড়া ও মায়ের বকাঝকার মধ্য দিয়ে অবশেষে বিয়ের দীর্ঘ ছয় মাস পর তার মা জানতে পারেন যে আমারা আসলে আগেই বিয়ে করে ফেলেছি। সেই সময়েই ঘর আলো করে আসে ছেলে আব্রাম খান জয়।
এদিকে সিনেমা নিয়ে বললেন, শাকিব-অপু জুটি মানেই সিনেমা পাড়ায় বক্স অফিস হিট। আমার মনে হয়, যদি আমাদের দুজনকে নিয়ে আবার কোনো পিওর রোম্যান্টিক সিনেমা তৈরি করা হয়, তবে দর্শক প্রেক্ষাগৃহে তা হুমড়ি খেয়ে পড়বে। এ বিষয়ে আমি শতভাগ নিশ্চিত।
সূর্যয় / আয়না নিউজ