বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
ময়মনসিংহ সদরে পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। শনিবার (৩০ মে) সকাল সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ-ফুলপুর সড়কের আলালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, নিহত দুজন সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে।
কোতোয়ালী মডেল থানার উপপরিদর্শক (এসআই) ফরিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ফুলপুরগামী একটি যাত্রীবাহী সিএনজি আলালপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাবা ও ছেলে নিহত হন।
স্থানীয়রা জানান, সংঘর্ষের শব্দে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধারের চেষ্টা করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
এসআই ফরিদ আরও বলেন, দুর্ঘটনার পর সড়কে যানজট সৃষ্টি হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে। নিহতদের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
হাফিজ/ আয়না নিউজ