বিশেষ প্রতিনিধি, Surjoy Karmaker।।
জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ফ্রেন্ডস এর চ্যান্ডলার খ্যাত হলিউড অভিনেতা ম্যাথিউ পেরির মৃত্যুর ঘটনায় তার দীর্ঘদিনের সহকারী কেনেথ ইওয়ামাসাকে ৪১ মাসের কারাদণ্ড দিয়েছেন মার্কিন আদালত। গত বুধবার লস অ্যাঞ্জেলেসের ফেডারেল আদালত এই রায় দেন। আগামী ১৭ জুলাই থেকে এ সাজা কার্যকর হবে।
২০২৩ সালের ২৮ অক্টোবর লস অ্যাঞ্জেলেসে নিজের বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। অতিরিক্ত কেটামিন সেবনের কারণে তাঁর মৃত্যু হয়। ম্যাথিউ পেরির মৃত্যুর ঘটনায় ২০২৪ সালে ইওয়ামাসাসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করে এবং তাদের বিরুদ্ধে অবৈধভাবে মাদক সরবরাহের অভিযোগ আনা হয়।
মৃত্যুর ঘটনায় মাদক সরবরাহের দায়ে লস অ্যাঞ্জেলেসের জাসভিন সাঙ্গাকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত। অবৈধভাবে কেটামিন সরবরাহ এবং প্রাণঘাতী ডোজ প্রয়োগের দায়ে এই সাজা ঘোষণা করা হয়েছে। এর আগে ২০২৪ সালের আগস্টে ম্যাথিউ পেরির মৃত্যুসংক্রান্ত মামলায় কেন্দ্রীয় আদালতে নিজের অপরাধ স্বীকার করেন। তিনি ধনী ও হলিউড তারকাদের মাদক সরবরাহ করতেন।
পরে ময়নাতদন্তে উঠে আসে, কেটামিন নামের ওষুধের তীব্র প্রতিক্রিয়ায় পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। কোনো ধরনের মেডিক্যাল প্রশিক্ষণ বা লাইসেন্স ছাড়াই কেনেথ ইওয়ামাসা নিয়মিত পেরির শরীরে কেটামিন ইনজেকশন পুশ করতেন। এমনকি মৃত্যুর দিনও তিনি অভিনেতাকে পরপর তিনটি কেটামিন ইনজেকশন দেন। পরে কিছু সময়ের জন্য বাইরে গিয়ে ফিরে পেরিকে পানিতে উপুড় হয়ে ভাসতে দেখেন।
আদালতে ইওয়ামাসার আইনজীবীরা দাবি করেছিলেন, তিনি শুধু নিয়োগকর্তার নির্দেশ পালন করছিলেন। তবে বিচারক সেই যুক্তি গ্রহণ করেননি।
বুধবার (২৭ মে) এই মামলার অন্যতম প্রধান অভিযুক্ত জাসভিন সাংঘাকে ১৫ বছরের কারাদণ্ড দেওয়ার মাধ্যমে দীর্ঘ আড়াই বছরের আইনি লড়াইয়ের সমাপ্তি হলো। এ ছাড়া এ ঘটনায় জড়িত আরো দুই চিকিৎসক ও এক সহযোগীকেও বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।
এদিকে পেরির পরিবার আদালতে সর্বোচ্চ শাস্তির আবেদন জানিয়েছে। তাঁর মা ডেবি পেরি বলেন, এই ঘটনা তাঁদের পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি হয়েছে।
সূর্যয় / আয়না নিউজ