বিশেষ প্রতিনিধি, Surjoy Karmaker।।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাসের কোরবানির গোশত কাটার একটি ভিডিও। সেখানে দেখা গেছে, কোরবানির গোশত কাটতে ব্যস্ত সময় পার করছেন এই চিত্রনায়িকা।
বৃহস্পতিবার (২৮ মে) সকাল থেকে ভিডিওটি ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে ভিডিওটি অপু বিশ্বাসের নিজের কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে দেখা যায়নি। তারপরও মুহূর্তেই এটি নেটিজেনদের নজর কাড়ে।
ভিডিওতে দেখা যায়, একেবারে ঘরোয়া পরিবেশে বাড়ির গ্যারেজ বা গাড়ি পার্কিংয়ের মতো খোলা জায়গায় বসে গোশত কাটছেন অপু বিশ্বাস। ছোট একটি প্লাস্টিকের টুলে বসে মাংস কাটতে দেখা যায় তাকে।
এ সময় তাকে দেখা যায় জমকালো গোলাপি রঙের শাড়িতে, গলায় ও হাতে ছিলো সোনার গহনা। মাংস কাটার মতো পরিশ্রমের কাজের মাঝেও ক্যামেরার দিকে তাকিয়ে হাসতে দেখা যায় অভিনেত্রীকে। আর সেই হাসিই মুগ্ধ করেছে ভক্তদের। ভিডিওতে অপুর চারপাশে চাটাইয়ের ওপর ছড়িয়ে রাখা ছিলো প্রচুর পরিমাণ কোরবানির কাঁচা গোশত।
তবে প্রায় প্রতি কোরবানির ঈদেই ছাগল কোরবানি দিয়ে থাকেন অপু বিশ্বাস। অভিনেত্রীর ভাইরাল হওয়া ভিডিওটি ঘিরে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়া।
সূর্যয় / আয়না নিউজ