বিশেষ প্রতিনিধি, Surjoy Karmaker।।
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি ঈদকে ঘিরে কুরবানির পশুর প্রতি নিজের আবেগের কথা জানালেন। বিষয়টি তুলে ধরে তিনি বলেন, একদিনেই তিনি গরুর প্রেমে পড়ে যান।
সম্প্রতি এক সাক্ষাৎকারে পরীমনি বলেন, আমার ঈদের গরু হতে হবে সেরা গরু। তাই সবচেয়ে ভালো গরু কেনার চেষ্টা করি। একদিনেই গরুটার প্রেমে পড়ে যাই। ওকে গোসল করিয়ে সাজিয়ে রাখতে খুব ভালো লাগে।
অভিনেত্রী বলেন, কোরবানির আসল আনন্দ তিনি খুঁজে পান মানুষের সঙ্গে ভাগাভাগি করে নিতে। বিশেষ করে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে মাংস বিতরণ করতে।
এফডিসিতে কুরবানির স্মৃতিচারণ করে অভিনেত্রী বলেন, ২০১৬ সাল থেকে নিয়মিতভাবে এফডিসির সহশিল্পী ও কলাকুশলীদের সঙ্গে কোরবানিতে অংশ নিয়েছেন তিনি। তার ভাষায়, আমি চাই, সহশিল্পীরা যেন আনন্দ নিয়ে ঈদ করতে পারেন। তবে এবার পরিবারের সঙ্গে সময় কাটাতে গ্রামের বাড়িতে ঈদ উদযাপনের পরিকল্পনা করেছেন পরীমনি।
এদিকে তার অভিনীত নতুন সিনেমা ডোডোর গল্প নিয়েও দর্শকদের আগ্রহ বাড়ছে।
সূর্যয় / আয়না নিউজ