বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
সাতক্ষীরা প্রতিনিধি: সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরার অন্তত ২৫টি গ্রামের মুসল্লিরা পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছেন। বুধবার (২৭ মে) সকাল সাড়ে ৭টায় সাতক্ষীরা সদর উপজেলার ভাদড়া বাউকোলা গ্রামের একটি মসজিদে আহলে হাদিসের একাংশের উদ্যোগে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা মাহবুবুর রহমান।
একই সময়ে ইসলামকাটি, গোয়ালচত্তর, ভাদড়া, ঘোনা, মিরগিডাঙ্গাসহ আশপাশের প্রায় ২৫ গ্রামের মুসল্লিরা ঈদের নামাজে অংশ নেন। নামাজে পুরুষদের পাশাপাশি নারীরাও অংশগ্রহণ করেন।
স্থানীয় মুসল্লিদের ভাষ্য অনুযায়ী, গত প্রায় এক যুগ ধরে তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন করে আসছেন। সেই ধারাবাহিকতায় এবারও তারা একইভাবে ঈদ উদযাপন করেন।
ঈদের নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করেন এবং পরে কোরবানির পশু জবাইয়ে ব্যস্ত সময় পার করেন। তারা জানান, সবকিছুই আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করা হয়েছে।
মোমিন/ হাফিজ/ আয়না নিউজ