বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
সিরাজগঞ্জে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা–রাজশাহী মহাসড়কের সলঙ্গা থানাধীন সিআরবিসি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, একটি দ্রুতগতির বাস সিএনজিচালিত অটোরিকশাটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয় এবং স্থানীয়রা উদ্ধার কাজে অংশ নেন।
সলঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আসলাম আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধান চলছে এবং নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে।
পুলিশ জানায়, মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
হাফিজ/ আয়না নিউজ