বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
ঝিনাইদহ ছাত্রদলের করা একটি মামলায় আদালত থেকে জামিন পেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব তারেক রেজা। জামিন মঞ্জুরের পর সোমবার (২৫ মে) সকাল সাড়ে ১০টার দিকে তিনি জেলা কারাগার থেকে মুক্তি পান।
এর আগে সকালে ঝিনাইদহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তারেক রেজার পক্ষে জামিন আবেদন করেন তার আইনজীবীরা। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।
একই মামলায় গ্রেফতার হওয়া যুবশক্তির কেন্দ্রীয় নেতা অয়ন রহমান খানের জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত।
এর আগে রোববার (২৪ মে) সন্ধ্যায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজা ও যুবশক্তির কেন্দ্রীয় নেতা অয়ন রহমানকে ঝিনাইদহ সদর থানা পুলিশ আদালতে সোপর্দ করে।
হাফিজ/ আয়না নিউজ