বিশেষ প্রতিনিধি, Surjoy Karmaker।।
ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের আকাশে হঠাৎ যুক্তরাষ্ট্রের এমভি-২২বি আকাশযান মহড়া চালিয়েছে মার্কিন সামরিক সেনাবাহিনী। যা দেশটির রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।
কারাকাসের স্থানীয় বাসিন্দারা এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন বিদেশি বিমান আকাশে দেখা এখন নতুন এক অভিজ্ঞতা হয়ে দাঁড়িয়েছে, যা দেশে অনিশ্চয়তা আরও বাড়িয়ে দিয়েছে।
ভেনেজুয়েলা সরকার জানায়, তারা এই মহড়াকে আগে থেকেই অনুমোদন দিয়েছিলো। এটি মূলত চিকিৎসা জরুরি অবস্থা ও দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি হিসেবে করা একটি মহড়া ছিলো বলে দাবি তাদের।
ভেনেজুয়েলা সরকার আরো জানিয়েছে, সম্ভাব্য চিকিৎসা জরুরি অবস্থা বা দুর্যোগ মোকাবিলার প্রস্তুতির অংশ হিসেবে এই মহড়ার অনুমতি দেওয়া হয়েছিল। তবে এই ব্যাখ্যা নিয়ে স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ভিন্নমত রয়েছে। এ মহড়ায় দুটি এমভি-২২বি অসপ্রে আকাশযানসহ বিভিন্ন সামরিক সরঞ্জাম ব্যবহার করা হয় এবং কয়েকটি জাহাজ ক্যারিবীয় সাগর হয়ে ভেনেজুয়েলার জলসীমায় প্রবেশ করে। তবে দেশটির তথ্য মন্ত্রণালয় এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এদিকে এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের দূতাবাস জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তিন ধাপের পরিকল্পনা বাস্তবায়নে তারা প্রতিশ্রুতিবদ্ধ, বিশেষ করে ভেনেজুয়েলার স্থিতিশীলতা নিশ্চিত করার ক্ষেত্রে।
সরকারি সূত্রে আরও বলা হয়েছে, মহড়ার সময় কিছু মার্কিন সামরিক কার্যক্রম রাজধানীর কাছাকাছি এলাকায়ও দেখা যায়। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, এই অভিযানগুলো মূলত নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার অংশ।
বিশ্লেষকরা মনে করছেন, কারাকাসে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়া এবং ভেনেজুয়েলার অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা দেশটিকে নতুন করে ভেনেজুয়েলার রাজনৈতিক পরিস্থিতি আরও আলোচনায় এসেছে।
সূর্যয় / আয়না টেলিভিশন