বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রোববার (২৪ মে) ভোররাতে সদর উপজেলার গোয়ালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ওই গ্রামের শিমুল মিয়ার সঙ্গে তার স্ত্রী সাগরিকা আক্তার বুলবুলির দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। এরই ধারাবাহিকতায় শনিবার রাতে স্বামী শিমুল মিয়া স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।
পরে স্থানীয়রা আহত অবস্থায় বুলবুলিকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোররাতে তার মৃত্যু হয়।
আরও পড়ুন :
ঝিনাইদহে ইসলামী ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন, স্বকীয়তা রক্ষার দাবি
ঘটনার পর থেকেই অভিযুক্ত শিমুল হোসেন পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বজনরা অভিযুক্তের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ইমন/ হাফিজ/ আয়না নিউজ