বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (২২ মে) দুপুরে শহরের পুরাতন কালেক্টরেট মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় নাসির উদ্দিন পাটোয়ারির সঙ্গে কথা বলতে এগিয়ে যান ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক সাহেদ আহম্মেদ। এ সময় হঠাৎ পেছন দিক থেকে কয়েকজন যুবক ডিম নিক্ষেপ করে এবং হামলার চেষ্টা চালায় বলে অভিযোগ করা হয়।
ঘটনায় এনসিপির কয়েকজন স্থানীয় কর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে দলটি। পরে ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং এনসিপির নেতাকর্মীরা বিক্ষোভ করেন।
বিক্ষোভ থেকে নেতৃবৃন্দ স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর পদত্যাগ দাবি করেন। একই সঙ্গে তারা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।
আরও পড়ুন :
ঝিনাইদহে র্যাবের অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ আটক ২
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
ইমন/ হাফিজ/ আয়না নিউজ