বিশেষ প্রতিনিধি, Md Al Rajib।।
আল্লাহ আমাকে রক্ষা করেছেন, কিন্তু মানসিকভাবে যে কী পরিমাণ চাপা যন্ত্রণা অনুভব করেছি সেটা শুধু আমি জানি’। শুক্রবার অভিনেত্রী ফারিন খান সম্প্রতি তার সঙ্গে ঘটে যাওয়া এক তিক্ত অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমের এক স্ট্যাটাসে।
তিনি জানিয়েছেন, সময়মতো চিৎকার না করলে তাকে মেরে ফেলে সব লুটপাট করে তারপর ধর্ষণের চেষ্টা করত।
ফারিন জানান, ‘১৩ তারিখ জামালপুর যাওয়ার পথে আনুমানিক রাত ৩টা ১৫ মিনিটে বাধ্য হয়ে একটি পেট্রোল পাম্পের ওয়াশরুমে যাই। ভেতরে যাওয়ার কয়েক মিনিট পর হঠাৎই মনে হলো, আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। তাকিয়ে দেখি, ভেন্টিলেটর দিয়ে দুটো হাত ঠিক আমার গলার কাছে! হয়তো আমি সময়মতো চিৎকার না করলে আমাকে মেরে সবকিছু লুটপাট করত, এমনকি ধর্ষণের চেষ্টাও করত।
নারীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিতেই তিনি তার এই ব্যক্তিগত ও ভীতিজনক অভিজ্ঞতাটি প্রকাশ্যে এনেছেন।
আল রাজীব/ আয়না নিউজ