বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
ঝিনাইদহ প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করতে ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাদ বাগান স্থাপনের জন্য চেক বিতরণ করা হয়েছে।
বুধবার (২০ মে ) সকালে উপজেলার চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান প্রধানদের হাতে এসব চেক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিণাকুন্ডু উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসান মাসুদ, শের আলী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জাহিদ হাসান, চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদসহ স্থানীয় শিক্ষাবিদ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় উপজেলার ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের প্রত্যেককে শের আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে ৫ হাজার টাকা করে চেক প্রদান করা হয়।
আয়োজকরা জানান, এই উদ্যোগের মাধ্যমে বিদ্যালয়গুলোতে ছাদ বাগান গড়ে তোলা হবে, যা শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি, সবুজায়ন সম্প্রসারণ এবং প্রকৃতির প্রতি ভালোবাসা গড়ে তুলতে সহায়তা করবে।
ইমন/ হাফিজ/ আয়না নিউজ