বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
পাকিস্তানের বিপক্ষে সিলেট টেস্টে দারুণ অবস্থানে রয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়ন্ত্রণ ধরে রাখে স্বাগতিকরা। তৃতীয় দিন শেষে বাংলাদেশের লিড ২০০ রান ছাড়িয়েছে, যা ম্যাচে তাদের শক্ত অবস্থান আরও দৃঢ় করেছে।
আগের দিন ৪৬ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করেছিল বাংলাদেশ। দিনের শেষে ৩ উইকেটে ১১০ রান সংগ্রহ করে তারা। আজ তৃতীয় দিনে সেই ইনিংসকে এগিয়ে নিতে নামে দলটি।
দিনের শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। ৪৬ বলে ১৫ রান করে এলবিডব্লিউ হন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। রিভিউ নিয়েও সিদ্ধান্ত বদলানো যায়নি। এরপর ক্রিজে নামেন লিটন দাস।
এর আগে ইনিংসের শুরুতে ওপেনার তানজিদ তামিম দ্রুতই ফিরে যান। ৭ বল খেলে ৪ রান করে আউট হন তিনি। তবে এরপর ইনিংস মেরামতের কাজ করেন মুমিনুল হক ও মাহমুদুল হাসান জয়।
জয় আগ্রাসী ব্যাটিংয়ে তুলে নেন ফিফটি। ৬১ বলে ৫২ রান করে ফিরে যান তিনি। অন্যদিকে মুমিনুলও ফিফটির পথে এগোলেও ৬০ বলে ৩০ রান করে থেমে যান।
শেষ দিকে মুমিনুলের বিদায়ের পর দিনের খেলা সমাপ্ত ঘোষণা করা হয়। তৃতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ১৫৪ রান, আর লিড পৌঁছায় ২০০ রানের ওপরে।
এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশ ২৭৮ রান করে, আর পাকিস্তান ২৩২ রানে গুটিয়ে যায়। ফলে ম্যাচে শক্ত অবস্থানেই আছে স্বাগতিকরা।
হাফিজ/ আয়না নিউজ