বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার বরুড়ার লক্ষীপুর বাজার মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমানের পথসভাকে কেন্দ্র করে সকাল থেকেই নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামতে শুরু করেছে। বরুড়া, লাকসাম, মনোহরগঞ্জসহ জেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে সভাস্থলে আসছেন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় পৌঁছেছেন বলে জানা গেছে।
কুমিল্লা বরুড়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এ পথসভায় সভাপতিত্ব করছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের এমপি।
সকাল সাড়ে ৯টার পর থেকেই সভাস্থল কানায় কানায় পূর্ণ হতে থাকে। বিভিন্ন এলাকা থেকে আসা নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ দেখা গেছে।
এদিকে, পথসভাকে কেন্দ্র করে মাঠ ও আশপাশ এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি দলীয় স্বেচ্ছাসেবকরাও নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছেন।
হাফিজ/ আয়না নিউজ