বিশেষ প্রতিনিধি, Farhana Ahmed।।
ইরানি আইনপ্রণেতা কামরান ঘাজানফারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে বড় হামলা চালাতে পারে বলে সতর্ক করে বলেছেন,মার্কিনি ও ইসরায়েলি সেনারা তাদের দক্ষিণাঞ্চলীয় কিছু দ্বীপ দখল করতে ইরানের দক্ষিণাঞ্চলের দিকে বহু সেনা ও সরঞ্জাম নিয়ে এসেছে তারা।
কামরান ঘাজানফারি গতকাল বুধবার (১৩ মে) রাষ্ট্রয়াত্ত্ব সংবাদমাধ্যমকে বলেন, “ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বড় ধরনের অভিযানের প্রস্তুতি নিচ্ছে। সম্ভবত তারা আমাদের দক্ষিণাঞ্চলের কিছু দ্বীপ দখলের পরিকল্পনায় সেখানে তারা বহু সেনা ও সরঞ্জাম নিয়ে এসেছে।”
আরও পড়ুন-
তাইওয়ান ইস্যু যথাযথভাবে সামলানো না হলে চীন- যুক্তরাষ্ট্র সম্পর্ক ঝুঁকিপূর্ণ সংঘাতে ফেলতে পারে
গত ২৮ ফেব্রয়ারি যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল ইরানে যৌথ হামলা চালালে ইরানও পাল্টা হামলা চালায়। এরপর টানা ৪০দিন যুদ্ধে তারা ইসরায়েলে হামলার পাশাপাশি উপসাগরীয় আরব দেশগুলোতে থাকা মার্কিন অবকাঠামোকেও টার্গেট করে। পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরান প্রথমে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে যায় যা গত ৮ এপ্রিল থেকে কার্যকর হয়ে ২২ এপ্রিল যুদ্ধবিরতি শেষ হয়ে যাওয়ার কথা থাকলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটির মেয়াদ বাড়িয়ে অনির্দিষ্টকাল করেন।
যুদ্ধবিরতির মধ্যে দুই দেশ আলোচনা করলেও এখন পর্যন্ত কোনো সমাধানে পৌঁছাতে না পারায় এতে করে নতুন করে যুদ্ধ শুরুর শঙ্ক থেকেই গেছে।
এফ এ/আয়না