বিশেষ প্রতিনিধি, Farhana Ahmed।।
আগামী ২৩ মে থেকে ‘ঈদ স্পেশাল সার্ভিস’ চালু করছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। ঈদুল আজহায় ঘরে ফেরা মানুষের জন্য এই সার্ভিসের অগ্রিম টিকিট আগামী ১৭ মে থেকে বিক্রি শুরু হবে বলে বৃহস্পতিবার (১৪ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিআরটিসি।
আরও পড়ুন-
টাঙ্গাইলে কিশোরীর ‘লিঙ্গ পরিবর্তন’ এলাকায় চাঞ্চল্য
বিজ্ঞপ্তিতে বিআরটিসি জানায় পবিত্র ঈদুল আজহা-২০২৬ এ ঘরমুখী যাত্রীদের নিরাপদ, আরামদায়ক ও সাশ্রয়ী ভাড়ায় বিআরটিসি ঈদ স্পেশাল সার্ভিস চালু করা হয়েছে। যাত্রীদের নিরাপদ যাতায়াতের সুবিধার্থে আগামী ১৭ মে থেকে বিআরটিসি বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে এবং ২৩ মে থেকে ঈদ স্পেশাল বাস সার্ভিস চালু হবে।
এফ এ/আয়না