বিশেষ প্রতিনিধি, Farhana Ahmed।।
কুষ্টিয়ার খোকসায় চলমান খাল খনন প্রকল্পে গত ১৬ এপ্রিলে উপজেলার মোড়াগাছা এলাকায় ২ হাজার ৫০০ মিটার খাল খনন কাজের উদ্বোধন করেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। প্রকল্পটির কাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছালে বুধবার (১৩ মে) দিবাগত রাত একটায় হেলিপট খানপুর এলাকায় দুইটি চলন্ত স্কেভেটে একদল মুখোশধারী দুর্বৃত্ত হামলা চালিয়ে আগুন লাগিয়ে দিলে স্কেভেটের ক্ষতির পাশাপাশি পাঁচজন শ্রমিক আহত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায় গভীর রাতে অস্ত্রধারী দুর্বৃত্তরা দুইটি চলন্ত স্কেভেটর থামিয়ে চালকসহ পাঁচজন কর্মীকে মারধর করে তারা স্কেভেটরের ব্যাটারি খুলে আগুন ধরিয়ে দেয়। এছাড়া হামলাকারীরা মোবাইল ফোন ও প্রয়োজনীয় যন্ত্রাংশও ছিনিয়ে নেয়। খোকসা উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা দোস্তোগার সাগর তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসে যোগাযোগ করলে খোকসা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন-
বাবা-চাচার বিরুদ্ধে ভাই-বোনের সংবাদ সম্মেলন, সম্পত্তি আত্মসাতের অভিযোগ
কুষ্টিয়া জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা রেজিবুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শনে এসে বলেন, ‘গত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে অস্ত্রসহ মুখোশধারী একদল দুর্বৃত্ত শ্রমিকদের ওপর হামলা চা্লিয়ে মোবাইল ফোন, ব্যাটারিসহ বিভিন্ন যন্ত্রাংশ ছিনিয়ে স্কেভেটরে আগুন ধরিয়ে দেয়।
উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা দোস্তোগার সাগর জানিয়েছেন, এ প্রকল্পের কাজে কারও সঙ্গে বিরোধ ছিল না এবং কাজ প্রায় শেষ পর্যায়ে ছিল। স্কেভেটর দুটিতে আগুন দেয়ায় প্রকল্পের ব্যাপক ক্ষতি হয়েছে। খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোল্লা জাকির হোসেন জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।
এফ এ/আয়না