বিশেষ প্রতিনিধি, Farhana Ahmed।।
যশোরের বেনাপোল পৌরসভার কাগজপুকুর গ্রামের বকুল হোসেনের প্রতিবন্ধী ছেলে সিয়াবের (১২) পুকুরে ডুবে মৃত্যু হয়েছে। বুধবার (১৩ মে) সকাল ৭টায় বাড়ির পাশে খেলতে গিয়ে অসাবধানতাবশত পুকুরে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।
জন্ম থেকে শারীরিক ও মানসিক প্রতিবন্ধিতার সঙ্গে জীবনযাপন করা সিয়াবের পরিবারের সদস্যরা সবসময় তাকে চোখে চোখে রাখতেন। বাড়ির সবার অগোচরে সকালে সে বাড়ির পাশে পুকুরে পানিতে পড়ে গেলে সেখানে কেউ উপস্থিত না থাকায় তাকে তাৎক্ষণিক উদ্ধার করা সম্ভব হয়নি। পুকুরে তার মরদেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা পরিবারকে খবর দিলে স্বজনরা তাকে উদ্ধার করেন।
আরও পড়ুন-
সাতক্ষীরায় দিনমজুরকে কুপিয়ে হত্যা
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানিয়েছেন, বিভিন্ন সূত্রে তারা প্রতিবন্ধী শিশুটির পানিতে ডুবে মৃত্যুর খবর পেয়েছেন। পরিবারের বড় সন্তান সিয়াবের মৃত্যুর ঘটনায় বাবা-মায়ের আহাজারিতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
এফ এ/আয়না