বিশেষ প্রতিনিধি, Farhana Ahmed।।
দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো ওসমান হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার না হওয়ায় পারিবারিক চরম হতাশা ও ক্ষোভে দিন কাটানো ওসমান হাদির বোন মাসুমা হাদি মন্তব্য করেছেন ওসমান হাদি হত্যার বিচার না হওয়া মানেই জুলাইয়ের পরাজয়। সোমবার (১১ মে) দুপুর ১২টায় ওসমান হাদির নিজ জন্মভূমি ঝালকাঠির নলছিটি উপজেলার বাসস্ট্যান্ডে ওসমান হাদি স্মৃতি মঞ্চের আয়োজনে মানববন্ধনে তিনি এ কথা বলেন।
মাসুমা হাদি অভিযোগ করে বলেন, ‘আমার ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। কিন্তু আজও আমরা বিচার পাইনি। যদি এই ঘটনার বিচার না হয়, তাহলে জুলাইয়ের আন্দোলনের যে চেতনা,ন্যায়বিচার ও জবাবদিহিতা তা ব্যর্থ হয়ে যাবে। ভারতের পশ্চিম বঙ্গে মুসলমানদের উপর হামলা চলছে। মসজিদে নামাজরত অবস্থায় নাচগান হচ্ছে। অথচ ওরা আমাদের শিখায় আমাদের দেশে সংখ্যালঘু নির্যাতন হয়। ওদের মতো একটা জঙ্গি রাষ্ট্রের কাছ থেকে আমাদের শিখতে হবে মানবতা কাকে বলে। যেখানে বাংলাদেশের মুসলমানরা এ দেশের মন্দির পাহারা দিচ্ছে।’
আরও পড়ুন-
আম পাড়াকে কেন্দ্র করে গোপালগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ১২
মাসুমা হাদি বলেন, আমরা এখান থেকে আন্দোলনের যাত্রা শুরু করেছি শাহবাগ ব্লকেড কর্মসূচির মাধ্যমে শেষ করব। ওসমান হাদি স্মৃতি মঞ্চের মাধ্যমে যেকোন অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা হবে। যতদিন পর্যন্ত আমার ভাইয়ের বিচার না হবে ততদিনে আমরা ঘরে ফিরব না। ওসমান হাদির হত্যার বিচার বাংলাদেশের জয়-পরাজয়ের বিচার।
মানববন্ধনে ওসমান হাদির বোনজামাই আমির হোসেন হাওলাদার, জুলাই আন্দোলনে নিহত শহীদ সেলিম তালুকদারের বাবা সুলতান তালুকদার, জুলাই যোদ্ধা মুসা সরদার, ওসমান হাদি স্মৃতি মঞ্চের সদস্য রিফাত প্রমুখ বক্তব্য দেন।
এফ এ/আয়না