বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদকে ধর্ষণ চেষ্টা মামলায় গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৯ মে) দুপুরে উপজেলার খালিশপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এর আগে শনিবার ১১টার দিকে মহেশপুর থানায় এসে ধর্ষণ চেষ্টার মামলাটি করেন এক গৃহবধূ। তিনি নাটিমা ইউনিয়নের সাবেক মহিলা ইউপি সদস্য। অভিযুক্ত সাজ্জাদুর ইসলাম সাজ্জাদ মহেশপুর উপজেলার এসবিকে ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি।
পুলিশ সূত্রে জানা যায়,গত ৫ মে উপজেলার খালিশপুর বাজারের গোহাটের পাশের একটি বাড়িতে উপস্থিত হয়ে সাজ্জাদ তাকে ধর্ষণের চেষ্টা করেন। ঘটনার সময় স্থানীয়রা টের পেলেও লোকলজ্জায় তিনি সেসময় পুলিশের দ্বারস্থ হননি।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান বলেন,আওয়ামী লীগ নেতা সাজ্জাদের বিরুদ্ধে এক নারী ধর্ষণচেষ্টার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
ইমন/ হাফিজ/ আয়না নিউজ