বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
বিচারকদের জনপ্রিয়তার চেয়ে সঠিক সিদ্ধান্ত নেয়া গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন,আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান। একজন বিচারককে তার চিন্তা ও চেতনায় সবসময় স্বাধীন থেকে বিচারিক ক্ষমতা প্রয়োগ করতে হবেও জানান তিনি।
শনিবার (৯ মে) রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট-এ বিচার বিভাগীয় কর্মকর্তাদের এক ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আইনমন্ত্রী।
তিনি বলেন, “আমরা চাই গোটা বিচার ব্যবস্থার ওপর মানুষের আস্থা বৃদ্ধি পাক। জুডিশিয়ারির ওপর ভরসা ও বিশ্বাসের জায়গা আরও সুদৃঢ় করতে হবে।”
আইনমন্ত্রী আরও বলেন, “প্রত্যেক মানুষের কাছে প্রধান বিচারপতির বাসভবন যেন তীর্থস্থানের সমতুল্য হয়। প্রতিষ্ঠানটি মানুষের ক্ষোভ বা আক্রমণের জায়গায় পরিণত হোক এমনটা আমরা আর চাই না।
আরও পড়ুন :
বিচারকদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের যদি কোনো কথা বা দাবি থাকে, তবে সুপ্রিম কোর্ট ও আমরা তা দেখব। তবে সবার কাছে আমার একটিই অনুরোধ—জনপ্রিয় সিদ্ধান্তের চেয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন।
অনুষ্ঠানে বিচার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
হাফিজ/ আয়না নিউজ