বিশেষ প্রতিনিধি, nipon।।
পিরোজপুর শহরে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে যুবলীগের কয়েকজন নেতাকর্মী মিছিল করলে মিছিল শেষে এক কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করেন জেলা যুবদলের আহ্বায়ক মারুফ হাসান। আটক শামীম সিকদার (৩৮) পিরোজপুর পৌরসভার ব্রাহ্মণকাঠী এলাকার মৃত হান্নান সিকদারের ছেলে।
আরও পড়ুন-
শুক্রবার (৮ মে) ভোরে পিরোজপুরে আগে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি লিটন সিকদার সমর্থিত ৩০-৩৫ জনের একটি দল যুবলীগের ব্যানারে মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে তারা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রতিবাদে স্লোগান দিলে জেলা যুবদলের আহ্বায়ক মারুফ হাসান তার অনুসারীদের নিয়ে মিছিলে ধাওয়া দিলে সবাই পালিয়ে যায়। এ সময় শামীম পালিয়ে যেতে ব্যর্থ হলে তাকে আটক করে পিরোজপুর সদর থানায় হস্তান্তর করা হয়।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহমুদ হাসান শামীমকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, মিছিলকারীরা সরকার ও বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে অশ্লীল স্লোগান দিয়ে শহরে নাশকতা করার চেষ্টা করছিল। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এফ এ/আয়না