বিশেষ প্রতিনিধি, nipon।।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর দাবি ওমান উপসাগরের দিকে যাওয়ার সময় মার্কিন নৌবাহিনীর ক্ষেপণাস্ত্রবাহী ডেস্ট্রয়ারগুলোর ওপর উসকানিবিহীন হামলা চালিয়েছে ইরানি বাহিনী। ইরানি বাহিনীর হামলার জবাবে ইরানের সামরিক স্থাপনাগুলোতে আত্মরক্ষামূলক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রে। ফলে হরমুজ প্রণালি ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
শুক্রবার (০৮ মে) মার্কিন সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, আন্তর্জাতিক নৌপথ দিয়ে অতিক্রম করার সময় তিনটি মার্কিন ডেস্ট্রয়ারকে লক্ষ্য করে ইরানি বাহিনী একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। পাল্টা জবাবে ইরানের সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে সেসব স্থাপনায় হামলা চালানো হয় যেসব স্থাপনা থেকে মার্কিন বাহিনীর ওপর হামলা পরিচালিত হয়েছিল ।
আরও পড়ুন-
মাউন্ট ডুকোনো আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত
হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ছিল ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র, কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র এবং গোয়েন্দা নজরদারি অবকাঠামো। তবে ওয়াশিংটনের দাবি তারা পরিস্থিতি আরও উত্তপ্ত করতে চায় না। কিন্তু মার্কিন বাহিনী নিজেদের সুরক্ষায় প্রস্তুত রয়েছে।
ইরানের বন্দরনগর আব্বাসের কাছে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে আধা-সরকারি বার্তা সংস্থা ফারস নিউজ। এছাড়া রাজধানী তেহরানেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলেও জানায় সংস্থাটি।
এফ এ/আয়না