বিশেষ প্রতিনিধি, nipon।।
রাজধানীর সোনারগাঁও হোটেল মোড় থেকে ৬০ বছরের অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ভোরে সোনারগাঁও হোটেল মোড়ের ট্রাফিক বক্সের সামনে থেকে আহত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন-
মাদরাসা শিক্ষার্থীকে প্রহারে শিক্ষক আটক
কলাবাগান থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. শাহিন আলম বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে দ্রুতগতির গাড়ির ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যু হতে পারে বলে ধারনা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তার পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানিয়েছেন তিনি।
এফ এ/আয়না