বিশেষ প্রতিনিধি, nipon।।
মালয়েশিয়া সরকারের দেয়া শর্তে রাজি না হলে বন্ধ থাকবে দেশটির শ্রমবাজার। একথা জানিয়েছেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নূরুল হক নূর। বুধবার (৬ মে) অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রামে (ওকাপ) আয়োজিত অভিবাসী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
২০০৮ সালে প্রথম মালয়েশিয়ার বাজার বন্ধ হয়ে ২০১৬ সালে আবার চালু হয়ে দুই বছর পর ১৮ সালে বন্ধ হয়ে পরবর্তীতে ২২-এ পুনরায় চালু হয়ে আবার ২৪-এ বন্ধ হয়। যা এখনো চলমান রয়েছে। মালয়েশিয়ার দেয়া ১০টি শর্তের কারণে অন্তর্বর্তী সরকারের সময় একাধিকবার বৈঠক ও সফর হলেও এই বাজার চালু হয়নি। শুধু তাই নয়, ওই শর্ত মানলে বাংলাদেশের ৫টি থেকে ৭টি এজেন্সির বেশি কেউ কর্মী পাঠাতে পারবে না।
আরও পড়ুন-
নীতিমালা এবং কোড অব কন্ডাক্ট জরুরী : ডা. জাহেদ উর রহমান
প্রতিমন্ত্রী নূরুল হক জানান, পরবর্তীতে ৩টি শর্ত মওকুফ করে ৪২৩টি রিক্রুটিং এজেন্সির তালিকা দেওয়া হলেও বাস্তবতায় মার্কেট বন্ধ। আমরা যদি তাদের এই ধরনের শর্তে রাজি না হই, তবে মার্কেট যেভাবে বন্ধ আছে সেভাবেই থাকবে জানিয়ে তিনি বলেন কিছুদিন আগে সেখানে সফরে মন্ত্রী বলে এসেছেন শর্তে যে ৪২৩টি রিক্রুটিং এজেন্সির তালিকা দেয়া হয়েছে, সেই এজেন্সিগুলোকে যেন কর্মী পাঠানোর অনুমোদন দিয়ে দেয়া হয়।
এফ এ/আয়না