বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
এবার ঢাকায় বাসা প্রতি বিদ্যুতের চাপ কমানোর লক্ষমাত্রা নির্ধারণ করে সরকার সোলার প্যানেল স্থাপণের উদ্যোগ নিয়েছে। এরই ধারাবাহিকতায় আগামী জুনের মধ্যে আগামী জুনের মধ্যে নতুন নীতিমালা জারি করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
বৃহস্পতিবার (৭ মে) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-এ আয়োজিত তিন দিনব্যাপী বিদ্যুৎ, জ্বালানি ও নির্মাণ সরঞ্জাম বিষয়ক বিআইআইডি এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, রাজধানীতে বিদ্যুতের লোড কমানো এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সোলার পাওয়ারকে সহজলভ্য করা হবে। এ জন্য সরকারি আদেশের মাধ্যমে নতুন নীতিমালা প্রণয়ন করা হচ্ছে।
তিনি বলেন, “বিদ্যুতের ব্যাকআপ ব্যবস্থা শক্তিশালী করতে প্রতিটি বাসায় ধীরে ধীরে সোলার ব্যবস্থা চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে।”
ইকবাল হাসান মাহমুদ আরও বলেন, নেতৃত্বের অভাবে দেশে এখন পর্যন্ত ব্যাপকভাবে সোলার ব্যবস্থার সম্প্রসারণ সম্ভব হয়নি। তবে বর্তমান সরকার নবায়নযোগ্য জ্বালানির মধ্যে সোলার ও উইন্ড এনার্জিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে।
এ সময় তিনি জানান, বর্তমানে বিদ্যুতের দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত সরকার নেয়নি।
হাফিজ/ আয়না নিউজ