বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
নাটোর প্রতিনিধি : নাটোরে লালপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সাদ্দাম হোসনে (৩৮) নামে এক ব্যাক্তিকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। রাজশাহী মেডিকেল কলজে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার (৫ মে) দুপুরের দিকে সাদ্দাম হোসেন মারা যায়।
নিহত সাদ্দাম লালপুর উপজেলা মহিষাখোলা গ্রামের হান্নান মন্ডলের ছেলে। এর আগে গত ৩ মে উপজেলার মহিষাখোলা গ্রামে প্রতিপক্ষের আঘাতে সে গুরুত্বর জখম হয়।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, জেলার লালপুর মহিষাখোলা গ্রামের আয়নাল হকের কন্যা শিউলী বেগম ও প্রতিপক্ষ ওহদিুল ইসলামসহ অন্যান্যদেরে সহিত বিরোধ চলছিলো। ওই বিরোধের জেরে ঘটনার দিন গত ৩ মে বিকাল অনুমান ৪টার দিকে কথা কাটাকাটির এক পর্যায়ে শিউলী বেগম এর দেবর সাদ্দাম হোসনকে প্রতিপক্ষে লোকজন মারপিট করে গুরুত্বর জখম করে। তাৎক্ষনিক ভাবে তাকে উদ্ধার করে প্রথমে তাকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।
পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলজে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৫ মে দুপুরের সময়ে সাদ্দাম হোসেন মারা যায়।
এ ব্যাপারে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, এঘটনায় প্রতিপক্ষ ওহদিুল ইসলামসহ ৯ জনকে আসামি করে শিউলী বেগম বাদি হয়ে গত ৫ মে থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
সান্টু/ হাফিজ/ আয়না নিউজ