বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় তিনটি কাঁচা রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৬ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ঝাউপাড়া ও নওপাড়া এলাকায় আনুষ্ঠানিকভাবে এসব কাজের উদ্বোধন করেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ।
এসময় উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা আফরোজ, প্রকৌশলী মিলন মিয়া,প্রকল্প কর্মকর্তা আমিনুর রশিদ সহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ৩কিলো ২শত ৬০মিটার দৈর্ঘ্যের এসব রাস্তা নির্মাণ কাজের ব্যয় ধরা হয়েছে ৩কোটি ১৮লাখ টাকা।
রাশিদুল/ হাফিজ/ আয়না নিউজ