বিশেষ প্রতিনিধি, nipon।।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলমকে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
মাসুদ আলম বিসিএস পুলিশের ২৮তম ব্যাচের একজন কর্মকর্তা। তার বাড়ি বগুড়া জেলায়। কর্মজীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে দক্ষতা ও পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন।
ডিএমপির রমনা বিভাগের ডিসি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি বিভিন্ন কারণে আলোচনায় আসেন এবং দায়িত্বশীল ভূমিকার জন্য প্রশংসিত হন। বিশেষ করে ৫ আগস্ট পরবর্তী সময়ে রাজধানীর যমুনা, সচিবালয়, হাইকোর্ট ও টিএসসি এলাকায় বিভিন্ন দাবিদাওয়া ঘিরে অনুষ্ঠিত আন্দোলন নিয়ন্ত্রণে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য।
পুলিশ প্রশাসনের এই রদবদলের অংশ হিসেবে ডিআইজি ও এসপি পদেও আরও কিছু পরিবর্তন আনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
চট্টগ্রাম জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করতে তার এই নিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
হাফিজ/ আয়না নিউজ