বিশেষ প্রতিনিধি, nipon।।
আগামী ১৭ মে থেকে শুরু হতে যাচ্ছে ২৭তম রেইনবো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। লন্ডনের ঐতিহাসিক জেনেসিস সিনেমা হলে রেইনবো ফিল্ম সোসাইটির আয়োজনে সপ্তাহব্যাপী এই উৎসব আগামী ২৩ মে পর্যন্ত চলবে। বাংলাদেশ, ভারত, দক্ষিণ কোরিয়া, রাশিয়া ও ইরানসহ বিশ্বের ১০টি দেশের ৪০টির বেশি চলচ্চিত্র প্রদর্শিত হবে।
বাংলাদেশের সিনেমা ‘আগন্তুক’ উৎসবের উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হওয়ায় ১৭ মে দুপুর ১২টায় এই সিনেমার প্রদর্শনীর মাধ্যমে পর্দা উঠবে ২৭তম রেইনবো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। এবারে উৎসবের তালিকায় থাকা বাংলাদেশি চলচ্চিত্রগুলোর মধ্যে আরও রয়েছে ‘নয়া মানুষ’, ‘উড়াল’, ‘নয়া নোট’, ‘দ্য ইউনিভার্সিটি অফ চাংখারপুল’ এবং ‘পাথর হওয়ার গল্প’।
আরও পড়ুন-
প্রিয়মের জন্মদিনে পরীর আবেগঘন বার্তা
বাংলাদেশের সিনেমার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনের বেশ কিছু প্রশংসিত সিনেমা উৎসবে প্রদর্শিত হবে। এর মধ্যে রয়েছে ইরানের ‘দে লাভড মি’, রাশিয়ার ‘দ্য মিস্ট্রি অফ ব্ল্যাক হ্যান্ড’, ভারতের ‘যত কাণ্ড কলকাতাতেই’ ও ‘গৃহ প্রবেশ’, চীনের ‘দ্য শোর অফ লাইফ’ এবং দক্ষিণ কোরিয়ার ‘ড্রেইনড বাই ড্রিম’।
২৩ মে সন্ধ্যা ৬টায় ভারতের চলচ্চিত্র ‘স্বার্থপর’ প্রদর্শনের মাধ্যমে সমাপ্তি ঘটবে এই জাঁকজমকপূর্ণ আয়োজনের। সমাপনী অনুষ্ঠান ছাড়া জেনেসিস সিনেমা হলের বাকি সকল প্রদর্শনী সাধারণ দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।
এফ এ/আয়না