বিশেষ প্রতিনিধি, nipon।।
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনায় প্রাথমিক প্রবণতায় এগিয়ে আছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। মোট ২৯৪টি আসনের মধ্যে ১৬৭টিতে এগিয়ে রয়েছে দলটি।
সোমবার (৪ মে) সকাল থেকে শুরু হওয়া ভোট গণনার চার ঘণ্টা পর এই চিত্র পাওয়া গেছে। অন্যদিকে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ৮২টি আসনে এগিয়ে রয়েছে।
এছাড়া বিজিপিএম, সিপিআই (এম) এবং এআইএসএফ একটি করে আসনে এগিয়ে আছে। তবে প্রধান বিরোধী দল ভারতীয় জাতীয় কংগ্রেস এখন পর্যন্ত কোনো আসনে এগিয়ে থাকার তথ্য পাওয়া যায়নি।
গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় রাজ্যটির ২৯৪টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
প্রথম ধাপে পোস্টাল ব্যালটের ভোট গণনা চলছে, এরপর ইভিএমে প্রদত্ত ভোট গণনা করা হবে। নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন, দুপুরের মধ্যেই ফলাফলের স্পষ্ট প্রবণতা জানা যাবে। তবে কিছু কেন্দ্রে গণনা শেষ হতে রাত পর্যন্ত সময় লাগতে পারে।
সূত্র: দ্য হিন্দু
হাফিজ/ আয়না নিউজ