বিশেষ প্রতিনিধি, nipon।।
এক ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে মেজাজ হারাতে দেখা গেল বলিউড অভিনেত্রী সারা আলি খানকে। সবসময় হাসিখুশি থাকা সারা মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত 'পতি পত্নী অওর ও দো' সিনেমার ট্রেলারের অনুষ্ঠানে সিনেমার অন্যান্য কলাকুশলী আয়ুষ্মান খুরানা, রাকুল প্রীত সিং এবং ওয়ামিকা গাব্বিদের সঙ্গে হাজির ছিলেন।
অনুষ্ঠানের এক পর্যায়ে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয় সঞ্চালকের একটি মন্তব্যকে ঘিরে। সঞ্চালক অনুষ্ঠান চলাকালীন মজা করে বলেন ‘পেছন দিক থেকেও চিনতে পারেন’ তিনি সিনেমার অভিনেতাদের। সঞ্চালকের এ রসিকতা সহজভাবে নিতে পারেননি সারা। এ কথায় তার চোখেমুখে স্পষ্ট বিরক্তির ছাপ ফুটে ওঠে।
আরও পড়ুন-
‘নার্নিয়া’ নেটফ্লিক্সে মুক্তির সময় পেছালো
‘পেছন দিক থেকেও চিনতে পারেন’ এই মন্তব্য শোনার পর সারা তার পাশে থাকা সহ-অভিনেতাদের দিকে বারবার তাকাচ্ছিলেন। সঞ্চালকের এমন ‘অশোভন’ রসিকতায় তিনি কতটা বিরক্ত ও অস্বস্তিবোধ করছেন তার অভিব্যক্তিতেই ছিল স্পষ্ট। সারার এই প্রতিক্রিয়াকে নেটিজেনদের একাংশ সমর্থন জানিয়ে বলেন বিনোদনের নামে অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে এমন ব্যক্তিগত ও কুরুচিপূর্ণ মন্তব্য কাম্য নয়।
এফ এ/আয়না