‘নার্নিয়া: দ্য ম্যাজিশিয়ানস নেফিউ’এর মুক্তির তারিখ পেছালো। গ্রেটা গারউইগ পরিচালিত নেটফ্লিক্সের বহুল প্রতীক্ষিত এই সিনেমাটি ২০২৬ সালের নভেম্বরে মুক্তির কথা থাকলেও জানানো হয় বড় পরিসরে বিশ্বব্যাপী সিনেমাটি হলে প্রদর্শনের লক্ষ্যে ২০২৭ সালের ১২ ফেব্রুয়ারি তারিখ নির্ধারণ করা হয়েছে।
সিনেমাটির বিশেষ প্রদর্শনী শুরু হবে ১০ ফেব্রুয়ারি থেকে আইম্যাক্স হলে। প্রেক্ষাগৃহে মুক্তির দুই মাস পর,২ এপ্রিল থেকে এটি নেটফ্লিক্সের স্ট্রিমিং প্ল্যাটফর্মে দেখা যাবে। ভবিষ্যতে স্ট্রিমিং ও বড় পর্দা উভয় মাধ্যমেই নিজেদের আধিপত্য বজায় রাখতে প্রতিষ্ঠানটি এমন পরিকল্পনা গ্রহণ করেছে।ড্যানিয়েল ক্রেগ ও মেরিল স্ট্রিপের মতো বিশ্বখ্যাত তারকারা সিনেমাটিতে অভিনয় করেছেন।
নির্মাতা গ্রেটা গারউইগের জনপ্রিয় ‘বার্বি’ সিনেমার পর এটি প্রথম কাজ। ‘দ্য ক্রনিকলস অফ নার্নিয়া’ সিরিজের গল্প অবলম্বনে নির্মিত এই সিনেমাটি মূল কাহিনির প্রিক্যুয়েল বা আগের অংশ, যেখানে নার্নিয়া রাজ্যের শুরুর দিককার রহস্য ও রোমাঞ্চ তুলে ধরা হয়েছে।