বিশেষ প্রতিনিধি, nipon।।
সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, বিভিন্ন সময় বিভিন্ন সরকার গণমাধ্যমকে প্রতিপক্ষ হিসেবে দেখেছে, তবে বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা বজায় রাখতে অঙ্গীকারবদ্ধ।
রোববার (৩ মে) রাজধানীর তথ্য ভবনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী জানান, গণমাধ্যম নীতিমালা ও কাঠামো আরও শক্তিশালী করতে তথ্য মন্ত্রণালয় থেকে একটি গণমাধ্যম কমিশন গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। এ লক্ষ্যে একজন তথ্য বিশেষজ্ঞকে নিয়ে একটি পরামর্শক কমিটি গঠনের পরিকল্পনাও রয়েছে।
আরও পড়ুন :
ফ্যাসিবাদী শাসনামলের দুর্নীতি ও লুটপাটে দেশ ঋণের বোঝায় পড়েছিলো : প্রধানমন্ত্রী
তিনি আরও বলেন, নির্বাচনের আগে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় যে কাঠামো গঠনের উদ্যোগ নেওয়া হয়েছিল, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী তা বাস্তবায়নে কাজ করছে তথ্য মন্ত্রণালয়। সরকারের লক্ষ্য হলো চিন্তা ও মননে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা।
হাফিজ/ আ্য়না নিউজ