বিশেষ প্রতিনিধি, nipon।।
অতীতের ফ্যাসিবাদী শাসনামলে ব্যাপক দুর্নীতি, অনিয়ম ও রাষ্ট্রীয় সম্পদের লুটপাটের কারণে দেশ আজ ঋণের ভারে ভারাক্রান্ত হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাই সরকারের মতো জনপ্রশাসনের কোনো পদও কারও জন্য চিরস্থায়ী নয়।
তিনি জনপ্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে বলেন, প্রতিটি পদকেই গুরুত্বপূর্ণ ও দায়িত্বশীলভাবে বিবেচনা করতে হবে এবং দেশের যেকোনো স্থানে যেকোনো সময় দায়িত্ব পালনের জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে।
রোববার (৩ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে চার দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, পদোন্নতি বা পছন্দের স্থানে পোস্টিংয়ের জন্য পেশাদারিত্বের সঙ্গে আপস করলে তা সাময়িকভাবে ব্যক্তিগত সুবিধা দিলেও দীর্ঘমেয়াদে প্রশাসনের দক্ষতা ও নিরপেক্ষতার ওপর নেতিবাচক প্রভাব ফেলে। তাই জনপ্রশাসনের প্রতিটি পদকে রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করে দায়িত্ব পালন করতে হবে।
তিনি দাবি করেন, অতীতের “ফ্যাসিবাদী শাসনামলে” দুর্নীতি ও লুটপাটের কারণে দেশ ও জনগণ বড় ধরনের ঋণের বোঝায় পড়েছিল। তিনি বলেন, বর্তমানে সরকার সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার চেষ্টা করছে এবং জনগণের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।
আরও পড়ুন :
ন্যায়ভিত্তিক রাষ্ট্রগঠনে কাজ করে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে বাংলাদেশসহ অনেক দেশই বিভিন্নভাবে প্রভাবিত হয়েছে। তিনি বলেন, জনগণের ভোগান্তি কমিয়ে কীভাবে এই পরিস্থিতি মোকাবেলা করা যায়, সে লক্ষ্যেই সরকার কাজ করে যাচ্ছে এবং সকলের সহযোগিতা প্রয়োজন।
জেলা প্রশাসক সম্মেলন উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে দেশের প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
হাফিজ/ আয়না নিউজ