বিশেষ প্রতিনিধি, nipon।।
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আজ রোববার (৩ মে) সকালে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সকাল ১০টা ২০ মিনিটের দিকে প্রধানমন্ত্রী সচিবালয়ে নিজ দপ্তর থেকে হেঁটে সম্মেলনস্থলে যান।
এ সময় রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ তাকে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী হাত নেড়ে তাদের অভিবাদনের জবাব দেন বলে জানান তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলার জেলা প্রশাসকেরা অংশগ্রহণ করেন। সম্মেলনে প্রশাসনিক কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
হাফিজ/ আয়না নিউজ