বিশেষ প্রতিনিধি, nipon।।
সাতক্ষীরা প্রতিনিধি: সুন্দরবন পশ্চিম বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন এলাকায় নিয়মিত ফুট পেট্রোলিংয়ের সময় ৫১টি হরিণ শিকারের ফাঁদ উদ্ধার করেছে বনবিভাগ।
বনবিভাগ সূত্রে জানা যায়, শনিবার (২ মে) মুন্সিগঞ্জ বন টহল ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত স্টাফরা সুন্দরবনের বিভিন্ন স্থানে নিয়মিত টহল পরিচালনা করেন। এ সময় ভূতশিং ও ব্যারাকের খাল সংলগ্ন এলাকা থেকে দুস্কৃতকারীদের পেতে রাখা মোট ৫১টি মালা ফাঁদ উদ্ধার করা হয়, যা হরিণ শিকারের উদ্দেশ্যে স্থাপন করা হয়েছিল।
এর আগে বিভিন্ন অভিযানে সুন্দরবনের ভেতর থেকে এ ধরনের একাধিক ফাঁদ অপসারণ করা হয়েছে বলে জানায় বনবিভাগ।
বনবিভাগের কর্মকর্তারা জানান, সুন্দরবনের বন ও বন্যপ্রাণী রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
মোমিন/ হাফিজ/ আয়না নিউজ